১৮৯১ খ্রিষ্টাব্দে সরকারি হিসাব অনুযায়ী গোটা ভারতবর্ষে মুসলমানদের জনসংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি। এর মধ্যে অর্ধেকের কিছু কম—২,৩৬,৫৮,৩৪৭ জন বসবাস করতেন বাংলা, বিহার ও উড়িষ্যায়। তারমধ্যে কেবল বাংলাতেই ছিলেন ১,৯৫,৭৭,৪৮১ জন মুসলমান। অর্থাৎ গোটা ভারতবর্ষের মুসলমান জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি বাংলায় অবস্থান করতেন।
তখনই প্রশ্ন উঠতে শুরু করে, মুসলমান শাসনের মূলকেন্দ্র দিল্লি-আগ্রায় এত সংখ্যক মুসলমান না থাকলেও বাংলায় এত সংখ্যক মানুষ মুসলমান কীভাবে হলো। কেউ বলল, ধর্মান্তরের মাধ্যমে, আবার কেউ বলল, এরা ছিল আফগান-তুর্ক থেকে আগত মুসলমানদের উত্তরসূরি।
তাহলে বাংলার মুসলমানদের উৎস কোথায়? তারা কারা? ধর্মান্তরিত স্থানীয় মানুষ? আদিবাসী জনগোষ্ঠী? নাকি বিদেশি মুসলিম শাসক ও আগন্তুকদের উত্তরসূরি? এই জটিল প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে বইটির প্রত্যেক পৃষ্ঠার পরতে পরতে।
| বইয়ের নাম | বাঙালি মুসলমানের পরিচয় |
| লেখক | খন্দকার ফজলে রাব্বি |
| প্রকাশনী | বাতায়ন পাবলিকেশন |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | প্রাচীন বাংলার ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।