নজরুল যেখানে বিশ্ব মানবতার কবি, প্রেমের কবি হিসেবে। পরিচিত, সেখানে 'বাঙালির নজরুল' বলে নজরুলকে কি কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে? বইয়ের নামকরণের ক্ষেত্রে প্রথমেই এই প্রশ্নের সম্মুখীন হই। এ প্রশ্নের জবাবে বলি নজরুল আজ বিশ্বমানবতার কবি, বিশ্বব্যাপী নজরুল আজ সাম্যবাদের প্রতীক। এটা আমাদের গর্বের বিষয়। সাথে এটিও সত্য নজরুল এই বাংলার মাটি, জল, আবহাওয়াপুষ্ঠ এই বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকার। তাই আজ নজরুলের পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও তার প্রথম পরিচয় তিনি বাঙালি, প্রথমেই তিনি বাঙালির, পরে বিশ্বের। আমরা যদি নজরুলের প্রেম, দ্রোহ, সংগ্রাম-বিপ্লব বিশ্লেষণ করি তাহলে দেখবো তাঁর প্রেম, দ্রোহ, সংগ্রাম-বিপ্লব সবই ছিলো বাঙালির জন্য বাংলার জন্য। তাই প্রথমেই নজরুল বাঙালির। নজরুল আগে দেশজ-পরে বৈশ্বিক। নজরুলকে নিয়ে অনেক বই বের হয়েছে, নতুন করে আর কি পাঠ করবার আছে? নির্দিষ্ট করে বললে বলতে হয় 'বাঙালির নজরুল' বইটি কেনো পাঠক পাঠ করবে? এ বইতে নতুন কি আছে?
| বইয়ের নাম | বাঙালির নজরুল |
| লেখক | আবু ইসহাক হোসেন |
| প্রকাশনী | দি স্কাই পাবলিশার্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 220 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | আত্মজীবনী |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।