বাস করেছেন পর্ণকুটিরে, শয্যা পেতেছেন ধূলি-ধূসরিত মাটির কোলে, গায়ে তুলেছেন অসংখ্য তালিশোভিত জীর্ণ বস্ত্রখণ্ড। দয়াল দরদী নবীজি (সা.) তাঁকে বলেছিলেন সত্য-মিথ্যার পার্থক্যকারী, ফারুক। ইসলামের একনিষ্ঠ সেবকরূপে, ন্যায়নিষ্ঠ তাপস হিসেবে, আবার মানুষের পরম সহায় ও বন্ধু হিসেবে তাঁর তুলনা কোথায়? আমিরুল মুমিনিন হিসেবে মহাশক্তিধর, অর্ধ-পৃথিবীর অভূতপূর্ব মহাশাসকের জীবনী লিখতে কলম ধরেন সুবক্তা ও মননশীল লেখক হিসেবে খ্যাত বিচারপতি আবদুল মওদুদ। বাংলা সাহিত্যের অমূল্য এক রত্ন হযরত ওমর (রা.)-এর এই জীবনী।
| বইয়ের নাম | হযরত ওমর |
| লেখক | আবদুল মওদুদ |
| প্রকাশনী | কবি প্রকাশনী |
| আইএসবিএন | 978-984-98948-5-8 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 192 |
| সংস্করণ | 1st |
| বিভাগ | আত্মজীবনী |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।