এ বই আপনাকে নিয়ে যাবে বাংলা বানান ও শব্দের ভুবনে। যুক্তবর্ণের বিচিত্র চেহারা ও বানানের সহজ নিয়মগুলো এ বইয়ে তুলে ধরা হয়েছে। সংক্ষেপে আলোচনা করা হয়েছে শুদ্ধ বাংলা লেখার নিয়ম কানুন।
এ বই থেকে জানা যাবে বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষ্য থেকে বিশেষণ ও পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গের রূপগুলো। শুধু তাই নয় এখানে পাওয়া যাবে ভুল ও শুদ্ধ শব্দের দীর্ঘ ফিরিস্তি।
পাঠকের বাড়তি পাওনা কিছু কিছু শব্দ কেন অশুদ্ধ ও কেন শুদ্ধ তার ব্যাখ্যা, অশুদ্ধ অথচ প্রচলিত শব্দের সংক্ষিপ্ত তালিকা এবং আরও অনেক কিছু। যারা শুদ্ধ বাংলা বানান লিখতে চান, জানতে চান বাংলা ভাষার বিভিন্ন খুটিনাটি বিষয় তাদের জন্য এটি হতে পারে সমাধানের সঙ্গী ও হাতের কাছে রাখার মতো একটি বই।