এও হয়তো একটা রেওয়াজে পরিণত হয়েছে যে, প্রতিবছর ফেব্রুয়ারি মাস এলেই খোঁজ পড়ে, বাংলা ভাষার হালহকিকত জানার ইচ্ছে প্রবল হয়ে ওঠে এবং জীবনযাত্রার নানা ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার কতখানি ও তার উৎকর্ষ কতটা ঘটেছে তা নিয়ে আমাদের সন্ধান আবার নতুন করে শুরু হয়। এটি পুরনো ব্যাপার; তবে এই ফি-বছরের প্রায় পুনরাবৃত্তির মধ্যেও বোধ হয় ভাষা সম্পর্কে আমাদের যে আবেগ মোটামুটি প্রতিদিনের জীবনে নেহাৎ প্রচ্ছন্নই থাকে, সেই আবেগকে আমরা নতুন করে অনুভব করি, মাতৃভাষা চর্চার ক্ষেত্রে যে অসম্পূর্ণতা তার হদিস করি এবং সেই হদিসের পথ ধরে নিজেদের করণীয় সম্পর্কে সজাগ হবার চেষ্টা করি। রাস্তার দোকানপাটের সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার, বিপণির বাংলা নাম, প্রচার-মাধ্যমে বাংলা ভাষার ব্যবহার, শুদ্ধ ও অশুদ্ধ বাংলা বানান এবং সর্বোপরি একুশের বইমেলাকে উপলক্ষ করে নতুন বই প্রকাশের মতো বিষয়গুলো আমাদের প্রচার-মাধ্যমসমূহে যেমন এই সময়ে প্রাধান্য
| বইয়ের নাম | শিক্ষা বিজ্ঞান ও ভাষা |
| লেখক | সুব্রত বড়ুয়া |
| ভাষা | বাংলা |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বাংলা ব্যাকরণ ও ভাষা শিক্ষা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।