বাংলা ভাষায় প্রচুর সমার্থক বা সমোচ্চারিত শব্দ রয়েছে। সমার্থকতা বা সমোচ্চারণের কারণে প্রয়োগে অনেক সময় ভুল হয়। এমন সব শব্দের অর্থসহ পরিচয়, বানান ও প্রয়োগ এই গ্রন্থের প্রধান আলোচ্য বিষয়। দ্বিতীয়ত, বাংলায় এমন কিছু শব্দ বা শব্দরাশি রয়েছে, যাদের একসাথে বসালে যে অর্থ হয়, ফাঁক রেখে বসালে হয়ে যেতে পারে অন্য অর্থ। যেমন: ‘আমি পাব না’ আর ‘আমি পাবনা’। এখানে ‘পাব না’ অর্থ না পাওয়ার আশঙ্কা আর ‘পাবনা’ একটি জেলা। সমার্থক ও সমোচ্চারিত শব্দের অর্থ, প্রায়োগিক আচরণ, অর্থানুসারে বাক্যে অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ এবং বাক্যে শব্দরাশির ফাঁক-অফাঁকজনিত ত্রুটি নির্দেশ করে ভাষার প্রয়োগকে অর্থবহুল, বিশুদ্ধ, আদর্শ ও শ্রুতিমধুর করে তোলার কলাকৌশলই বাংলা বানান: প্রয়োগ ও অপপ্রয়োগ গ্রন্থটিতে উদাহরণসহ বর্ণিত হয়েছে।
| বইয়ের নাম | বাংলা বানান : প্রয়োগ ও অপপ্রয়োগ - দ্বিতীয় খণ্ড |
| লেখক | ড. মোহাম্মদ আমীন |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9789849796664 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 248 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | বাংলা ভাষা ও সাহিত্য |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।