by বশীর আলহেলাল
আমি আপনাদের বিবেচনার জন্য ছোট একটি নিবন্ধ পেশ করছি। এ বিষয়ে আপাতত আমার খুব বেশি কথা বলার নেই। তার কারণ ইতিমধ্যে ১৯৭১-এর আগে ও পরে আলোচ্য বিষয়ে অনেক কথা বলা হয়েছে, বিভিন্ন সূত্র উপস্থিত করা হয়েছে। কেবল ভাষার পণ্ডিতেরা নন, পরিভাষার প্রয়োগের সঙ্গে সরাসরি যুক্ত বহু ক্ষেত্রের বহুতর সংশ্লিষ্ট ব্যক্তি তাঁদের বক্তব্য উপস্থিত করেছেন। ইতিপূর্বে আমি নিজেও সামান্য কিছু আলোচনা করেছি। আমি মাত্র দুটি-একটি মৌলিক প্রশ্ন উপস্থিত করব। আপনারা এর বিচার করতে বসে যে মূল্যবান বক্তব্য উপস্থিত করবেন তার থেকে অবশ্য অনেক দিনির্দেশ পাওয়া যাবে।
| বইয়ের নাম | বাংলা ভাষার নানান বিবেচনা |
| লেখক | বশীর আলহেলাল |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
| আইএসবিএন | 9844016428 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 224 |
| সংস্করণ | 2nd Print, 2017 |
| বিভাগ | ভাষা বিষয়ক গবেষণা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।