আর্থ-সামাজিক উন্নয়নসহ রাষ্ট্র বিনির্মাণে দেশে গ্রন্থ উন্নয়ন তথা রিডিং সোসাইটি প্রতিষ্ঠা একটি জরুরি ও কার্যকর পন্থা। আমাদের দেশে গ্রন্থ উন্নয়ন প্রচেষ্টা খুব একটা চোখে পড়ে না। স্বাধীনতার পর গৃহীত চারটি অনুরূপ প্রচেষ্টার কথা বইটিতে উল্লেখ করা হয়েছে এবং সেসবের সাফল্য, ব্যর্থতা ও সীমাবদ্ধতা বর্ণিত হয়েছে। দেশে দেশে গ্রন্থ উন্নয়নের লক্ষ্যে ইউনেস্কোর প্রস্তাব ও দলিলগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।
বইটি এদেশের গ্রন্থ উন্নয়ন তথা রিডিং সোসাইটি প্রতিষ্ঠায় মূল্যবান তথ্যভান্ডার হিসেবে কাজ করবে।