দখলদারির পঞ্চাশ বছর পার করা উপলক্ষ্যে প্রকাশিত এই বইয়ে ইজরায়েলি ইতিহাসবিদ ইলান পাপে ইসরায়েল রাষ্ট্রকে ঘিরে প্রচলিত দশটি বহুল আলোচিত ধারণা নতুনভাবে খতিয়ে দেখেছেন। তিনি দেখান, যেসব কথা বারবার মিডিয়া, সরকার ও সামরিক শক্তির মাধ্যমে বলা হয়েছে সেগুলো সবসময় পুরোপুরি সত্য নয়।
বইটিতে আলোচনা করা হয়েছে, বালফোর ঘোষণার সময় ফিলিস্তিন কি সত্যিই 'খালি জমি' ছিল, ১৯৪৮ সালে ফিলিস্তিনিরা কি আসলেই নিজ মর্জিতে দেশ ছেড়েছিল, ১৯৬৭ সালের যুদ্ধ আদৌ 'বিকল্পহীন' ছিল কি না। পাশাপাশি জায়নবাদের গঠন, রাষ্ট্র প্রতিষ্ঠার শুরুর সময়ের রাজনীতি, ক্যাম্প ডেভিড চুক্তির ব্যর্থতা এবং গাজা নিয়ে সরকারি ব্যাখ্যাও তিনি বিশ্লেষণ করেছেন।
সহজ ভাষায় লেখা এই বই পাঠককে ইসরায়েল নিয়ে জানা তার পূর্বের ধারণাকে নতুন নজরে দেখার পথ খুলে দেবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ইতিহাস বুঝতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও জরুরি বই।