১৯৫৯ সালের ২৮ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীতে যোগদেন হেমায়েত উদ্দিন। চাকুরি জীবনে চট্টগ্রাম-যশোর হয়ে পশ্চিম পাকিস্তানের এবোটাবাদের আর্মি মিউজিক স্কুলে কাজ করেছেন। কিন্তু বঙ্গবন্ধুর ৭ মার্চ ১৯৭১ এর ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামের উদাত্ত আহবানের সালে স্ত্রী হাজেরাকে নিয়ে মাতৃভূমি এ বঙ্গে চলে আসেন। ২ ইবিআর জয়বেদপুরে যোগদান করলেও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি অবলোকন করছিলেন। এরই মধ্যে ১৯ মার্চ ১৯৭১ জয়দেবপুরে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালায় পাকিস্তান আর্মি। ব্রিগেডিয়ার জেনারেল জাহানজেব আরবাব এর নির্দেশ উপেক্ষা করেন হাবিলদার হেমায়েত উদ্দিন।