ইদানীং আমাদের নাট্য আন্দোলনের ইতিহাস ভীষণভাবে বিকৃত হচ্ছে। 'সাংস্কৃতিক অঙ্গনে মুসলমান দেউলিয়া প্রমাণ করার জন্য একদল উঠে পড়ে লেগেছে। অন্যদল দাবী করছে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এদেশে নাটকের জন্ম। ১৯৫০ সাল থেকে আমি ঢাকা মঞ্চ ও বেতারে নাটক করছি।
তৎকালীন পত্র- পত্রিকা আমার কাছে আছে। দৈনিক সংবাদপত্র প্রকাশিত সংবাদের ভিত্তিতে সন- তারিখ তুলে ধরে আমি আমাদের নাট্য আন্দোলনের ইতিহাস রচনা করেছি। এটি নাট্য আন্দোলনের সঠিক ২তিহাস আমি চ্যালেঞ্জ দিতে পারি। এই ইতিহাস লেখার আরও একটি কারণ আছে।