ভাষা কথা বলার তথা ভাব প্রকাশের মাধ্যম,লেখার মাধ্যম। তবে নির্দিষ্ট সময় এবং দূরত্বভেদে ভাষা সর্বদা পরিবর্তনশীল। পৃথিবীতে কয়েক হাজার ভাষা রয়েছে। বর্তমান বিজ্ঞানের উৎকর্ষের যুগে বিশ্বের সকল দেশের সাথে সকল ভাষাভাষীর মানুষের দ্রুত মেলবন্ধন ঘটেছে,আরো দ্রুত মেলবন্ধন ঘটছে। ভারতবর্ষ তথা বালাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নানান উদ্দেশ্যে বিদেশিদের আগমন ঘটেছে। বিশেষ করে ইংরেজরা এ দেশের শাসনক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শাসনকার্য পরিচালনার জন্য এমন কিছু বিদেশি শব্দের বাংলা ভাষায় প্রয়োগ ঘটিয়েছে,যা কালক্রমে বাংলা ভাষার শব্দে পরিণত হয়ে গেছে। এসব শব্দকে পারিভাষিক শব্দ বলে। অর্থাৎ,প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে । দেশে বাংলা ভাষায় পূর্ণাঙ্গ প্রশাসনিক পরিভাষা সর্বপ্রথম প্রকাশ করেছিল বাংলা একাডেমি,১৯৭৫ সালের ফেব্রুয়ারি মাসে। এরও আগে ১৯৭২ সালে অফিস-আদালতে ব্যবহৃত পরিভাষার একটি ছোট কোষ বাংলা একাডেমি প্রকাশ করে।