by আলী রীয়াজ
বাংলাদেশের বিদ্যমান সংবিধানের সংকটগুলো কী, এর উৎস কোথায় এবং ভবিষ্যতে এই সংকট মোচনের উপায় কী—এসব বিষয়ে আলোচনা করা হয়েছে বাংলাদেশের সংবিধান: ইতিহাস, বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ গ্রন্েথ। সংবিধান প্রণয়নের প্রক্রিয়া, তার বৈশিষ্ট্যসমূহ, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে সেগুলো কতটা বাধা, সংবিধানের আদর্শিক দিকগুলো কীভাবে সমাজে বিভক্তিরেখা তৈরি করেছে তার চুলচেরা বিশ্লেষণে সমৃদ্ধ এই গ্রন্থ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের বিদ্যমান সংবিধানের ত্রুটিবিচ্যুতি এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় তার ভূমিকা আলোচনার সূত্রে বিদ্যমান সংবিধান বজায় রাখা থেকে শুরু করে নতুন সংবিধান প্রণয়নের দাবিও উত্থাপিত হয়েছে। এ অবস্থায় কোন পথে আমরা অগ্রসর হব—সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ। বাংলাদেশের সংবিধান বিষয়ে পঠন-পাঠনে আগ্রহীদের অবশ্যপাঠ্য এই বই।
| বইয়ের নাম | বাংলাদেশের সংবিধান: ইতিহাস, বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ |
| লেখক | আলী রীয়াজ |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| আইএসবিএন | 9789845370462 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 216 |
| সংস্করণ | 1st Published, 2026 |
| বিভাগ | Constitution & Constitutional Issues |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।