by নাজমুল শামিম
সংবিধান একটি দেশের মূল আইন। দেশের সরকার কোন প্রক্রিয়ায় গঠিত ও পরিচালিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় সরকারের কী কী ক্ষমতা রয়েছে তা সংবিধানে উল্লেখ করা হয়। আধুনিক বিশ্বে সংবিধানকে গণতন্ত্রের ভিত্তি হিসেবেও অভিহিত করা হয়। সাংবিধানিক আইন হচ্ছে সংবিধান সম্পর্কিত বেশ কিছু আইনের সমষ্টি যেখানে একটি রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ লিপিবদ্ধ থাকে। সংবিধান সম্পর্কে জানতে গেলে আমাদের সাংবিধানিক আইন সম্পর্কেও জানা প্রয়োজন। জনাব নাজমুল শামিম বাংলাদেশের সংবিধান এবং সংবিধান সম্পর্কিত আইন কানুন, নীতি, তত্ত¡ ইত্যাদি বিষয় পাঠকের কাছে সহজ ভাষায় উপস্থাপন করতে চেয়েছেন। তাঁর এ প্রয়াস থেকেই তিনি ‘বাংলাদেশের সংবিধান ও সাংবিধানিক আইন’ শীর্ষক বইটি লিখেছেন। যে সকল পাঠক বাংলাদেশের সংবিধান এবং সাংবিধানিক আইন সম্পর্কে জানতে আগ্রহী তাঁদের কাছে বইটি ব্যাপক সমাদৃত হবে বলে আশা করছি।
| বইয়ের নাম | বাংলাদেশের সংবিধান ও সাংবিধানিক আইন |
| লেখক | নাজমুল শামিম |
| প্রকাশনী | মুক্তচিন্তা |
| আইএসবিএন | 9789848073735 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 192 |
| সংস্করণ | 1st published 2022 |
| বিভাগ | Constitution & Constitutional Issues |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।