একজন মানুষ সারা জীবনের অভিজ্ঞতায় এক বা একাধিক গ্রন্থ লিখে যান। আবার কেউ কেউ জীবনব্যাপী সাধনার অংশ হিসেবে অনেক গ্রন্থ লিখে যান। পাঠক হিসেবে চিন্তা করলে আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারি এজন্য যে, মাত্র কয়েক ঘণ্টা বা কয়েকটি দিন ব্যয় করেই আমরা ঐ গ্রন্থের নির্জাস অনেকটা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করতে পারি। সৃষ্টিশীল লেখক, গবেষক জনাব মোহাম্মদ জিলুর রহমান দীর্ঘ সময় ধরে লেখালেখি করছেন, করে চলেছেন অভিনব বিষয়ে গবেষণা। তাঁর বিষয়বস্তু নির্ধারণে অভিনবত্ব আছে। গবেষক পূর্বে বাংলাদেশে শত গ্রন্থের জনক নামে একটি বই প্রকাশ করেছিলেন। সেটি পাঠকনন্দিত হয়েছে। বর্তমানের বইয়ের শত গ্রন্থের জনক এমন বেশ কিছু নাম সংযুক্ত হয়েছে। অর্ধশত