এই উপন্যাসের পাণ্ডুলিপি পঞ্চাশ বছরের পুরনো। রচনাকাল ধরলে হয়তো আরও বেশি, পঞ্চাশের দশকের কোনো এক সময়ের। মনে হয় একেবারে শেষ দিকের।
লেখকের সঙ্গে সঙ্গে পাণ্ডুলিপিটি দেশ ছেড়েছিল; বরং বলা যায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তারপর লেখক ফিরে এলেও পাণ্ডুলিপিটি ফেরেনি, থেকে গিয়েছিল বর্ধমানের কোনো এক রূপনারায়ণপুর গ্রামের ঘনিষ্ঠ এক আত্মজনের কাছে। ফিরে পাওয়া গিয়েছে সম্প্রতি।