বইটির প্রথম ফ্ল্যাপ থেকে
এক বিধবা নারীর অস্তিত্বের সংকট নিয়ে রচিত হয়েছে এ উপন্যাস। আচম্বিতে স্বামী হারিয়ে ফেলা নারীর সামাজিক ও মানসিক অবস্থানকে কেন্দ্র করে ব্যক্তিজীবনের একাকিত্ব এবং অসহায়ত্বের এ মর্মস্পর্শী দলিল বাংলা সাহিত্যে বিরল এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সংগ্রামই মানুষের জীবন। সংগ্রামই মানুষের ভেতরে খুলে দেয় অশেষ সম্ভাবনার সোনালি দরজা। কিন্তু সংগ্রামী মানুষ, হোক সে নারী বা পুরুষ- তখুনি জীবনের পথে অগ্রসর হতে পারে, যখন সে নিজের ভেতরে অনুভব করতে পারে মানবিক শক্তি। এ উপন্যাসে ভাষার প্রাঞ্জলতা ও কাহিনীর বুনন পাঠককে যে মুগ্ধ করবে, নির্দ্বিধায় তা বলা যায়।
| বইয়ের নাম | বাড়ি ও বনিতা |
| লেখক | আনোয়ারা সৈয়দ হক |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।