নিরুত্তর, বধির নক্ষত্রপুঞ্জের কণ্ঠে সম্মুখে একাকী পাখি নির্জন মৌসুমী নিঃসঙ্গ শ্রাবণসন্ধ্যায় বৃষ্টি ও আমি একা আমি প্রার্থনারত বুদ্ধমূর্তি, অজান্তে কি অপেক্ষা করি বিচ্ছিন্নতার?
কুসুমিত জীবনের শব্দ-বর্ণ-ঘ্রাণ!
ভালোবাসার রং কি বৃষ্টির মতন?
ছুঁয়েছিলে ব্যথিত চণ্ডালিকাকে 'জল দাও, জল দাও' বলে স্মৃতির উর্বরতা বেদনাকে অমরত্ব দেয় উন্মোচন কাঁপে অবেলায়, অবহেলায় জর্জ ফ্রয়েডের মতো আমাদের শ্বাসতন্ত্র শুনতে কি পাও দুঃস্বপ্নের ধ্বনি বধির শ্রবণে চিন্তা, চেতনায়, সত্যকথনে-মুখোশ এখন সর্বত্র কালো নেকাবের আবরণে কবিতারা জোনাকীর মতো ওড়াওড়ি করে নতজানু আমি সত্য করজোড় ঈশ্বর আমার!