“বাউল তত্ত্ব ও বাউল শব্দকোষ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ তত্ত্বচিন্তা মানুষকে তিনটে মার্গের সন্ধান দিয়েছে: জ্ঞান,কর্ম ও ভক্তি। জ্ঞানবাদ আস্তিক্য,নাস্তিক্য ও সংশয়প্রবণ দর্শনের জন্ম দিয়েছে। কর্মবাদ সমাজ,শাস্ত্র ও রাষ্ট্রবিধি গড়ে তুলেছে আর ভক্তিবাদ হয়েছে নিষ্ঠা ও বৈরাগ্যের উৎস। ভক্তিবাদের উপজাত কিংবা পরিণতি হচ্ছে প্রেমবাদ। বাংলা ভাষায়ও একই তত্ত্বজিজ্ঞাসা তিন ধারার,সাহিত্যসৃষ্টির উৎস হয়েছে: ধর্মসাহিত্য,তত্ত্বসাহিত্য ও মরমিয়াসাহিত্য। বাউল গান হচ্ছে তত্ত্বাশ্রয়ী মরমিয়াসাহিত্য।