বেশ কিছু দিন হলো সিনেমা দেখা হয়নি, নানা কারণে। আজ রোববার ছুটির দিন। মনের অবস্থাটা ভাল লাগছে না। সময় কাটাবার মত তেমন কিছু দেখি না। তাই ইচ্ছে হলো একটা সিনেমা দেখার। চিন্তা করে কিছুটা আশ্বস্ত হলাম। শহরে এখনও কারো সাথে তেমন পরিচয় হয়ে ওঠেনি। আমি তেমন মিশুক মানুষ ছিলাম না বলে ভালবাসার বন্ধু- বান্ধবও জোটাতে পারিনি। অবশেষে সিনেমা দেখার আগ্রহটা আমার ইচ্ছাকে বাড়িয়ে দিলো। সময় নষ্ট না করে তৈরী হলাম ভাবনীপুরে সিনেমা হলে আসার।
ঘড়িতে দুপুর দুটো বেজে গেছে। ম্যাটিনী শো দেখব। হাতে সময় কম। এক্ষুণি বেরুতে হবে নতুবা টিকিট পাবোনা। কোন সাজগোজ নয়। পোশাকে মনোযোগ না দিয়ে চটপট ভাঁজ ভাঙ্গা জামাকাপড় পরে বেরিয়ে ....