বাংলাদেশে এই সময়ের প্রবীণতম সাংবাদিকদের একজন মনজুর আহমদ। তিরাশি পেরিয়ে চুরাশিতে পা রাখতে চলেছেন। টানা ৬৫ বছর কাটিয়েছেন সাংবাদিকতা পেশায়। সেই অভিজ্ঞতার আন্ডার থেকে তিনি লিখছেন তার স্মৃতিকথা। সাংবাদিক হিসেবে দেখা পাকিস্তানি শাসনের কথা, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার কথা, বাংলাদেশের প্রথম ত্রিশ বছরের নানা ঘটনাপ্রবাহের কথা।
প্রথম ত্রিশ বছর মানে ২০০০ হাজার সাল। এর পর গত ২৬ বছর ধরে নিউইয়র্কে তার বসবাস। ছাব্বিশ বছর সময় কম নয়। তার এই ছাব্বিশ বছরের নিউইয়র্ক জীবন নিয়ে লেখা এই বই। এটি তার স্মৃতিকথনের চতুর্থ বই। এখানে যেমন উঠে এসেছে তার প্রবাস জীবনের অভিজ্ঞতার কথা, জীবন সংগ্রামের কথা, তেমনি তিনি তুলে ধরেছেন নিউইয়র্কের বাংলাদেশিদের কথা, বাংলাদেশিদের কর্মমুখর জীবনের কথা, তাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কার্যকলাপের কথা। প্রসঙ্গত উঠে এসেছে এমন অনেকের কথা এই প্রবাসে সমাজ বিনির্মাণে যাদের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা।