সাত সুপারভিলেন বাংলাদেশের গরম নিয়ে বিরক্ত। এছাড়া ওরা বাংলাদেশকে ইন্ডিয়ার পাশে চায় না! ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে ওরা ঠিক করেছে বাংলাদেশের মাটিকে তলা থেকে ইঁদুর দিয়ে কাটিয়ে হাজার হাজার প্রপেলার দিয়ে ঠেলে ইউরোপ-আমেরিকার পাশে নিয়ে যাবে! অন্য দেশে অপরাধ করবে আর বাংলাদেশে থাকবে! এই পরিকল্পনা কাজ করে কি না তা দেখার জন্য প্রথম টেস্টকেস হিসেবে নেওয়া হলো ভোলা দ্বীপকে ঠেলে সরিয়ে দেওয়ার প্রজেক্ট! এদিকে বেসিক আর হিল্লোলকে গামা ক্যাননের রশ্মি মেরে অকেজো করে দিয়েছে টাউয়া। তাদের স্মৃতি ও শক্তি ফিরিয়ে আনতে পারে ডক্টর না। কিন্তু তাকেও জেলে ঢোকানো হয়েছে! এই অবস্থায় কীভাবে সুপারভিলেনদের বঙ্গভঙ্গ পরিকল্পনা থামাবে বেসিক?