মবি ডিক। সমুদ্রের ত্রাস বিশাল এক তিমি। শত চেষ্টা করেও কেউ ওটাকে মারতে পারে না। শিকার করতে গিয়ে ক্যাপ্টেন আহাবের একটা পা চলে গেছে মবি ডিকের পেটে। সেই থেকে তিনি পিছু নিয়েছেন ওটার। যে করেই হোক, মবি ডিককে হত্যা করবেন তিনি। সমুদ্রভ্রমণের নেশায় তরুণ স্কুলশিক্ষক ইসমায়েল চড়ে বসল তিমি শিকারি জাহাজ পেকোয়াডে। সঙ্গী তার পাগলাটে বন্ধু কুইকোয়েগ। বিস্মিত হয়ে তারা দেখতে লাগল প্রতিশোধের নেশায় উন্মাদ ক্যাপ্টেন আহাবের কর্মকাণ্ড। পারবেন কি তিনি মবি ডিককে হত্যা করতে?
| বইয়ের নাম | মবি ডিক - ক্লাসিক কমিক্স ২ |
| লেখক | হারম্যান মেলভিল |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Comic Books |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।