বন্যা মনে মনে হাসে। ফেসবুক স্ট্যাটাসে বন্যা তার চুড়িপরা হাতের ছবি দিয়েছিল। সেই ছবিতে সৈকত খুব সুন্দর কমেন্ট করেছে। সৈকত সব সময় সুন্দর কমেন্ট করে, ওর লেখার হাত খুব ভালো কিন্তু কখনো আর সব বন্ধুর মতো ইনবক্সে কিছু লেখে না। বন্যা ঠিক করল আজকে সে নিজেই সৈকতের সাথে চ্যাট করবে।
বন্যা লিখল, হ্যালো।'
ওপাশ থেকে সৈকত লিখল, জি বলুন।
'আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না।'
'কষ্ট পাই, এমন কিছু বলবেন না প্লিজ।'
'আমি কাউকে কষ্ট দিয়ে কিছু বলি না।'
'বেশ বলুন।'
ছি আপনার ব 'আমি খুব খেয়াল করে দেখেছি আপনার কমেন্টগুলো দারুণ হয়।
'ধন্যবাদ।'
'আপনি খুব সুন্দর করে সত্যি কথা বলেন, এটা আমার ভালো লাগে।'