ভূত পেতনির গল্প পড়েনি এমন কোনও মানুষের ছেলেবেলা নেই।
দেশ-বিদেশে ভূত পেতনির আজও রমরমা বাজার। তাদের হরেক রকম কীর্তিকাহিনি জানতে আজও পাঠকের সমান কৌতূহল আগ্রহ। সেখানে কোনও ভাটা নেই। গাটতি নেই। একালের সাহিত্যিকরাও তাদের অবহেলা করেন না। অবজ্ঞা করেন না।
বরং সমীহ করে সাহিত্যে জায়গা দিয়ে থাকেন। আসলে ভূত পেতনি নিয়ে তর্ক মতভেদ যাই থাক না কেন ভয় ধরানো রক্ত হিম করা ভূত পেতনির গল্প পড়তে বা শুনতে আজও ছোটোদের ভালো লাগে। শুধু ছোটোদের বলি কেন, বড়োদেরও ভালো লাগে। তাদের কথা মাথায় রেখে এই সংকলন।
তবে এতকাল ভূতেরা বিশেষ প্রাধান্য পেয়ে এসেছে। পেতনিদের সেভাবে সামনে আনা হয়নি। যুগ পালটেছে, সময় বদলেছে, সে কথা মাথায় রেখে এই সংকলনে ভূত পেতনিকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সংকলনে নামী লেখকদের দামী গল্পগুলো যেমন বাছাই করা হয়েছে তেমনি আছে একেবারে নতুন লেখকদের গল্প। দুই মলাটের মধ্যে একসঙ্গে ১০০ ভূত পেতনিকে ধরা রীতিমতো হইচই ব্যাপার।
আশাকরি এই সংকলনটি সকল পাঠক-পাঠিকাদের মন জয় করে সাড়া ফেলে দেবে।
-সম্পাদক