বই এর শেষ ফ্লাপ
বাঙালির হোমস-চর্চার সনাতন কৃষ্টিতে এক ধ্রুপদী সংযোজন হয়ে রইল এই মননদীপ্ত বইটি। চেনা মুখের অচেনা আদল, পথঘাটের সুলুকসন্ধান, ইতিহাসের সালতামামি, স্থানকালপাত্রের ঠিকুজি-কুলুজি আর স্মৃতি-বিস্মৃতির কিওরোস্কিউরোতে মায়াময় হয়ে ওঠা লন্ডন। অনুসন্ধিৎসু পাঠকের সম্ভাব্য সব ধরনের কৌতূহল নিবারণের দরাজ আয়োজন এ-বইতে। এক কথায় বঙ্গীয় হোমস-অনুরাগীর যখের ধন। বইটিকে শুধুমাত্র নতুন সংস্করণ বললে ভুল হবে, এ এক বৌদ্ধিক সম্প্রসারণ যা অনায়াসে দেশ ও কালের গণ্ডী উত্তীর্ণ হবার দাবী রাখে ।
| বইয়ের নাম | শার্লক হোমস সমগ্র (সটীক সংস্করণ) ১ম খন্ড |
| লেখক | স্যার আর্থার কোনান ডয়েল |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 532 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Rhsj, Goয়Enda, Bhoutik, Thrilar O Ojadbhenchar Smgr/Sngkln |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।