চিনদেশ বৈচিত্রে অতুলনীয়। বেইজিং শহরের মাঝখানে জমকালো ‘Forbidden City’, শিয়ান শহরে মাটির নীচে গা ছমছম করা পোড়ামাটির সৈন্যদল, রহস্যময় পাহাড়ের মধ্যে দিয়ে গুইলিন নদীতে ভ্রমণ, কিংবা ভূগর্ভস্থ ময়দানবের প্রাসাদে অপার্থিব প্রাকৃতিক কারুকার্য—সবই যেন নিজের চোখে দেখতে পাবেন। এ ছাড়াও লেখক আপনাকে নিয়ে যাবেন চিনের প্রাচীরের ওপরে চায়ের ঠেক-এ, চিনা পরিবারের একজন হয়ে ডাম্পলিং বানাতে, অথবা গ্রামের বাড়িতে চাষিদের কুঁড়েঘরে মধ্যাহ্নভোজনে, কিংবা পান্ডাদের রান্নাঘরে। লেখকের সরস এবং তথ্যসমৃদ্ধ পরিবেশনে ধরা আছে চিনের বিভিন্ন শহরের স্বকীয় সংস্কৃতি, আমজনতার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি। সঙ্গের ছবিগুলি বইটিকে নতুন মাত্রা দিয়েছে।
| বইয়ের নাম | ভিনদেশে চিনদেশে |
| লেখক | নিবেদিতা ঘোষ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | সমাজ, সভ্যতা ও সংস্কৃতি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।