ভূত নিয়ে তো গল্পের শেষ নেই। তবে এই বইতে তোমরা পাবে ভিন্নরকম ভূতের গল্প।
নন্দী ভূত ও টুম্পা- দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়ে গেল। নন্দী ভূত প্রতিদিন টুম্পার সাথে দেখা করে। তার জন্য নানা উপহার এনে দেয়। একদিন নন্দী ভূত টুম্পাকে ভূতের দেশে আমন্ত্রণ জানায়। টুম্পাও এমন আমন্ত্রণ পেয়ে খুশিতে নেচে ওঠে। সে ভূতের স্কুল দেখবে, খেলার মাঠ দেখবে। কী দারুণ মজা হবে!
নন্দীভূতের কাঁধে চড়ে টুম্পা রওনা হয় ভূতের দেশে। তারপর একে একে পাহাড়, নদী, আকাশ, বাতাস দেখে সে বিমোহিত হতে লাগল। নন্দী ভূত তাকে ভূতের স্কুল দেখাতে নিয়ে গেল। স্কুলের সমস্ত পরিবেশ এবং শিক্ষাদান পদ্ধতি দেখে টুম্পা ভীষণ পুলকিত হলো। স্কুলের প্রধান শিক্ষক টুম্পার মানবসেবার কথা শুনে খুব খুশি হলেন।
এমনই ভৌতিক, সামাজিক ও আনন্দদায়ক ১০টি গল্প নিয়ে ‘ভূতের স্কুল’ বইটি আশা করি সবার ভালো লাগবে।