ছোটোদের কাছে বড়োদের কথা”-এটি গতানুগতিক কোনো গল্পের বই নয়। এই বইটি ছোট্ট পাঠকদের মননে সুন্দর মানুষ হওয়ার বীজ বপনের এক অনন্য প্রয়াস। বইটির প্রতিটি গল্পে লুকিয়ে আছে জীবনের মূল্যবান শিক্ষা-সততা, কৃতজ্ঞতা, ধৈর্য, ভালোবাসা, মানবিকতা, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাসের মন্ত্র। সহজ ভাষা, প্রাণবন্ত উপস্থাপন আর হৃদয়ছোঁয়া বাস্তব উদাহরণের মাধ্যমে শিশুরা গল্প পড়তে পড়তেই শিখবে ন্যায়-অন্যায়ের পার্থক্য, ভুল থেকে শিক্ষা নেওয়ার শক্তি এবং পরিবার ও সমাজের প্রতি ভালোবাসা।
এই বইয়ের গল্পগুলো শুধু ছোটোদের আনন্দ দেবে না, বড়োদেরও ভাবাবে এবং মনে করিয়ে দেবে জীবনের মৌলিক সত্যগুলো। বাবা-মা, শিক্ষক ও অভিভাবকদের জন্যও এটি হতে পারে শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার এক চমৎকার সহায়ক। গল্পের মাধুর্যে বড়োদের অভিজ্ঞতা যখন ছোটোদের হৃদয়ে পৌঁছে যায়, তখনই জন্ম নেয় আলোকিত আগামী। এই বই সেই আলোরই এক সুন্দর সেতুবন্ধ।
| বইয়ের নাম | গল্পে গল্পে ছোটোদের কাছে বড়োদের কথা |
| লেখক | ড. সুলতান মাহমুদ |
| প্রকাশনী | আলেয়া বুক ডিপো |
| ভাষা | বাংলা |
| বিভাগ | বয়স যখন ৮-১২: গল্প ও উপন্যাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।