বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
আমরা বীরাঙ্গনাদের কথা শুনবো কিন্তু কোনো ধর্ষিতা নারীকে তার ভেতরে দেখতে পাবো না। কারণ সব কর্মই পুরুষ দ্বারা সাধিত। আমরা এমত ধারনাকেই লালন করে থাকি। মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানোই ছিল নারীদের একমাত্র ত্যাগ বা দহন। নারী ধর্ষণ চিত্র অনেকটা মর্ষকামীর মতোই। পরীর জীবন চিত্রটাও একাত্তরের বীরাঙ্গানাদের চেয়ে কোনো অংশে কম নয়। যুদ্ধ তো এমনই। নিজের সঙ্গে, প্রথা ও প্রচলনের বিরুদ্ধে, সত্যের পক্ষে, পরিবারের বিরুদ্ধে এমনকি মনে মনেও।