সমকালীন উপন্যাস। সার সংক্ষেপঃ সময় ও স্রোতের টানে আমার সেই স্মৃতিতে অনেক ধুলো জমেছে, মাকড়সার জালে জড়িয়ে পরেছে পুরনো স্মৃতি গুলো। এক বিষাক্ত বিষের মতো এটা একটু একটু করে গ্রাস করেছিল আমার জীবন, এই বিষ প্রচুর ভয়ানক। এই বিষের প্রভাবে অন্তর পুড়ে, ভীষণ ভাবে পুড়ে। যেখানে মলম লাগানোর ক্ষমতা থাকে না কারো, কেউ পারেনা সেই বিষের ভাগ নিতে। শুধু শেষ হতে হয় নিজেকে, প্রতিনিয়ত একটু একটু করে শেষ করে দেয় একটি রঙ্গিন জীবন। যেখানে থাকে শুধু বিচ্ছেদের কালো ছায়া, আর একটি অস্পষ্ট দেয়াল। যা অদৃশ্য ভাবেই দূর থেকে দূরান্তে নিয়ে যাচ্ছে আমাদের।