ব্যবসায়ে সাইকোলজি ও ব্রেইন গেম
বর্তমান বিশ্বে যাঁরা নিজ নিজ ব্যবসায় সফল হয়েছেন তাঁদের বেশিরভাগই প্রথাগতভাবে ব্যবসা পরিচালনা না করে ভিন্ন চিন্তা করেছেন, ভিন্নভাবে ব্যবসা পরিচালনা করেছেন। তাঁরা ব্যবসা ও গ্রাহকের মনস্তত্ত্ব (সাইকোলজি) বোঝার চেষ্টা করেছেন। তাঁরা গুণগত পণ্য উৎপাদনের পাশাপাশি ব্যবসায়ে নানান রকম কৌশল বিশেষ করে সাইকোলজিক্যাল গেম ও ব্রেইন গেমের যথাযথ ব্যবহার করেছেন। এর মাধ্যমে গ্রাহকের বিশ্বাস অর্জন করেছেন এবং নিজেদের মুনাফা বাড়িয়েছেন।
বর্তমান গ্রন্থের গ্রন্থকার ও ব্লু ড্রীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে. এস এম. স্বপ্নীল চৌধুরী সোহাগ মনে করেন, আজকের প্রতিযোগিতামূলক ব্যবসায়িক বিশ্বে সফল হতে হলে আপনাকে ভিন্নভাবে, ভিন্ন কৌশলে ভোক্তা কিংবা গ্রাহকের কাছে আপনার পণ্য বা সেবা নিয়ে হাজির হতে হবে এবং ব্যবসায়ে কীভাবে সাইকোলজিক্যাল গেম ও ব্রেইন গেম ব্যবহার করবেন সে সম্পর্কে জানতে হবে। কিন্তু ব্যবসায়ে কীভাবে সাইকোলজি ও ব্রেইন গেম ব্যবহার করবেন এ বিষয়ে বাংলা ভাষায় কোনো বই নেই। এ শূন্যতা পূরণের চাহিদা ও আগ্রহ থেকেই তিনি বর্তমান গ্রন্থটি রচনা করেছেন।
গ্রন্থকার মনে করেন, গ্রন্থটি পড়ে পাঠক ব্যবসায়ের প্রাথমিক ধারণা এবং সাইকোলজিক্যাল গেম ও ব্রেইন গেম ব্যবহার করে ব্যবসায়ে সফল হওয়ার দুর্দান্ত কিছু কৌশল সম্পর্কে জানতে পারবেন।
দ্য সাইকোলজি অফ সেলিং
আপনার বিক্রয় দ্বিগুণ ও তিনগুণ করুন যে-কোনও বাজারে।
এই বইয়ের উদ্দেশ্য হলো আপনাকে ধারণা, পদ্ধতি ও কৌশলসমূহের একটি সিরিজ দেওয়া, যা ব্যবহার করে অবিলম্বে আগের চেয়ে আরো দ্রুত ও আরো সহজে আরো বেশি বিক্রি করতে পারেন।
বিক্রয় গুরু ব্রায়ান ট্রেসি বারবার সমৃদ্ধির এই প্রতিশ্রুতি পূরণ করতে দেখেছেন। তাঁর ধারণাগুলো শোনা ও প্রয়োগ করার ফলে আরো অনেক বেশি বিক্রয়কারী লোক কোটিপতি হয়ে উঠেছে। অন্য যে-কোনও বিক্রয় প্রশিক্ষণ প্রক্রিয়ার চেয়ে তাঁর প্রক্রিয়া দ্রুত ফল লাভ করেছে।
ক্রয়-বিক্রয়ের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে এই বইয়ে। এই বইটি পাঠে যেসব কৌশল শিখবেন তা প্রয়োগ করে আপনার পণ্য কিংবা সেবার বিক্রয় কয়েক গুণ বাড়াতে সক্ষম হবেন। বিক্রয় পেশার লোকদের জন্যে এটি একটি অবশ্যপাঠ্য বই। আর যারা সরাসরি বিক্রয় পেশায় নেই, তারাও এর মাধ্যমে উপকৃত হবেন। কারণ, বাস্তবে সবাই কোনও না কোনওভাবে বিক্রয়ের সাথে জড়িত।
শীর্ষ পেশাদার বক্তা ও বিক্রয় প্রশিক্ষক ব্রায়ান ট্রেসি গবেষণা করে দেখেছেন, তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার এটি- বিক্রয়ের কৌশল ও পদ্ধতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিক্রয়ের মনস্তত্ত্ব।
অন্য যে-কোনও বিক্রয় প্রশিক্ষণ প্রক্রিয়ার তুলনায় বেশি বিক্রয়কর্মী তাঁর ধারণা শুনে এবং তা প্রয়োগ করে কোটিপতি হয়েছেন।
বিক্রির মনোবিজ্ঞানে ব্রায়ান ট্রেসি আপনাকে শেখাবেন:
☞ বিক্রয়ের মনস্তাত্বিক খেলা
☞ কীভাবে প্রত্যাখ্যানের ভয় দূর করতে হয়
☞ কীভাবে অটুট আত্মবিশ্বাস তৈরি করা যায়
☞ কীভাবে দ্রুত বিক্রয় সম্পন্ন করতে হয়।
ব্রায়ান ট্রেসি দেখান, কীভাবে বিক্রয়কর্মীরা তাদের চিন্তাভাবনা, অনুভূতি ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করতে শিখে নিজেদের আরও কার্যকর করতে পারে।