বর্তমান সময় দাঁড়িয়ে আমি বিশ্বের বিজ্ঞান যাত্রায় বিভিন্ন সময় লক্ষ করি বাঙালি বিজ্ঞানীদের জয়যাত্রা। তাঁর অনেকে আমাদের ভারত কিংবা বাংলাদেশের নাগরিক আবার অনেকে এই উপমহাদেশের সাথে সম্পর্কিত তাঁদের বংশপরিচয়। বিশ্বের যেকোনো কোনায় আমরা এই সকল বাঙালি বিজ্ঞানীদের জয়যাত্রার খবরে আনন্দিত হয়ে উঠি।
প্রতিভার অভাব কোনোদিনই ছিল না এই উপমহাদেশে। কখনো পরিকাঠামোর অভাব, কখনো সুযোগ-সুবিধার অভাব, আবার কখনো স্রেফ সাম্রাজ্যবাদী আগ্রাসন বাঙালির প্রতিভাকে বিশ্বের মঞ্চে স্বীকৃতি পেতে দেয়নি। সদ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, ভারতে থাকলে নাকি তিনি নোবেল পেরে না।
একটু ভালো করে ভেবে দেখলে বোঝা যাবে, নোবেলজয়ী অর্থনীতিবিদ নেহাৎ ভুল কিছু বলেননি। এমন অনেক বাঙালি আছেন যাঁরা হয়তো স্রেফ এই উপমহাদেশে জন্মগ্রহণ করার জন্য, বিশ্বের দরবারে সেরার স্বীকৃতি পাননি। ইউরোপের কোনো দেশে জন্মালে বা কর্মক্ষেত্র মার্কিন মুলুকে হলে হয়তো, তাঁদের নোবেল পাওয়া কেউ আটকাতে পারত না। এমন পাঁচ বাঙালি বিজ্ঞানীর নাম হলো জগদীশ চন্দ্র বোস, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, প্রশান্তচন্দ্র মহালনবীশ, মেঘনাদ সাহা এবং সতেন্দ্র নাথ বোস।