আমার অনুজপ্রতিম আবু নাসের বহু বছর ধরে আমেরিকা প্রবাসী। তার জন্ম একটি সংস্কৃতিমনস্ক পরিবারে। বোধহয় এই কারণেই আমেরিকার কঠোর কঠিন জীবন ব্যবস্থাপনার মধ্যে থেকেও কবিতা লেখার ঝোঁক তার কমেনি। সময় সুযোগ পেলেই শিখতে বসে যায়। ঢাকার ফেলে যাওয়া জীবন সব সময়ই তাকে আচ্ছন্ন করে রাখে। সেই জীবনের আনন্দ বেদনা ও সুখ দুঃখের স্মৃতি তার কবিতার বিষয় হয়ে ওঠে। কবিদের বড় সম্পদ আবেগ ও প্রেম। আবেগ না থাকলে শিল্প হয় না। পৃথিবীর সব কবিই জীবনের কোনও না কোনও পর্যায়ে গভীর আবেগ মিশিয়ে প্রেমের কবিতা লেখেন। নাসেরের এই গ্রন্থে প্রেমের কবিতার সংখ্যা অনেক। কবিতার পরতে পরতে আছে বিরহ ও মন খারাপের বর্ণনা। বিকেলের বারান্দায় কেউ দাঁড়িয়ে নেই' এই নাম থেকেই বোঝা যায় গভীর গোপন এক হাহাকার বা বেদনার কথা নাসের তার কবিতার মধ্য দিয়ে বলতে চায়। তার আপের কবিতার বইগুলোও আমি পড়েছি, পড়ে মুগ্ধ হয়েছি। এই বইটিও যথারীতি আমাকে মুগ্ধ করেছে। আশা করি পাঠকদেরও এই বইয়ের কবিতাগুলো ভালো লাগবে। কবি আবু নাসেরের হাতের কলমখানি দীর্ঘজীবী হোক, এই আমার প্রার্থনা।
ইমদাদুলক হক মিলন।
| বইয়ের নাম | বিকেলের বারান্দায় কেউ দাঁড়িয়ে নেই |
| লেখক | মোঃ আবু নাসের |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | ১ম সংস্করণ ২০২৬ |
| বিভাগ | ছড়া, কবিতা ও আবৃত্তি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।