প্রতিটি শিশু মেধাবী হয়েই পৃথিবীতে আগমন করে। কিন্তু মেধা বিকশিত করার পরিবেশটা বেশিরভাগ শিশুই পায় না। অধিকাংশ পরিবারে মনে করা হয়, লেখাপড়ায় খারাপ মানেই শিশু মেধাবী নয়! পরীক্ষার খাতায় কম নম্বর পেলেই পিতামাতার চিন্তার শেষ থাকে না! শুধু পরীক্ষার খাতার নম্বরই কী সবকিছু? একটা শিশু হয়তো পড়ালেখায় টপার না, কিন্তু সে খেলাধুলায় ভালো। অনেক শিশু প্রোগ্রামিংয়ে দক্ষ, অনেকে পাঠ্যবইয়ের বাইরের বই পড়তে পাগলপারা। শৈশব থেকেই অনেক শিশুর মধ্যে মানুষের অধিকার আদায়ের চিন্তা, বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হয়।
প্রযুক্তি দুনিয়ার গুরু স্টিভ জবস রিড কলেজের পাঠ শেষ করতে পারেননি। অভাবের কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশিদূর লেখাপড়া হয়ে ওঠেনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলের লেখাপড়ায় মন টেকাতে পারেননি। অধ্যবসায় আর লেগে থাকলে যেকোনো কিছু হওয়া সম্ভব। মহান ব্যক্তিদের এমনসব গল্প নিয়ে ‘বিখ্যাতদের ছেলেবেলা’। শিশু-কিশোরদের একটি অনুপ্রেরণামূলক গ্রন্থ।