হাদীনামা : এক দুঃসাহসিক কুদরতি বিপ্লবীর আখ্যান। শহীদ ওসমান হাদী কেবল একটি নাম নয়, বরং সমকালীন বাংলাদেশের এক জীবন্ত বিপ্লব ও নতুন বন্দোবস্তের কারিগর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী চেতনার অন্দরমহল থেকে উঠে আসা এই তরুণ তুর্কি ছিলেন একাধারে হাফেজ, গবেষক এবং অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন সেনানায়ক। ৩২ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি বুদ্ধিবৃত্তিক পরিপক্কতায় সমসাময়িকদের ছাড়িয়ে গিয়েছিলেন। ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার যে লড়াই, তা এই বইয়ে এক গভীর ও তাত্ত্বিক রূপ পেয়েছে।
বইটিতে লেখক অত্যন্ত নিপুণভাবে হাদীর রাজনৈতিক দর্শন, ‘বাঙালি মানস’ উদ্ভাবন এবং ২০২৪-এর জুলাই বিপ্লবে তার অবিস্মরণীয় ভূমিকাকে তুলে ধরেছেন। ডক্টর ইউনুসের সফলতা-ব্যর্থতা, গণমাধ্যমের বুদ্ধিবৃত্তিক লড়াই এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মতো রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের প্রেক্ষাপটে হাদীর দূরদর্শী চিন্তাগুলোকে এখানে ব্যবচ্ছেদ করা হয়েছে। কবি নজরুলের বিদ্রোহী সত্তা আর আহমদ ছফার ক্ষ্যাপাটে দেশপ্রেমের এক অপূর্ব সমন্বয় যেন এই শহীদ ওসমান হাদী।
এই গ্রন্থটির মূল উদ্দেশ্য হলো—একবিংশ শতাব্দীর এই মহানায়কের মহত্ত্ব ও রাজনৈতিক দর্শনকে জাতির সামনে উন্মোচন করা। যারা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন এবং আধিপত্যবাদের শৃঙ্খল ভাঙতে চান, তাদের ন্য ‘হাদীনামা’ এক অপরিহার্য দিকনির্দেশনা। হাদীনামা শুধু একজন শহীদের জীবনী নয়, বরং আগামীর অস্থিতিশীল সময়ে পথ হারানোর হাত থেকে জাতিকে রক্ষা করার এক তাত্ত্বিক ঢাল।
| বইয়ের নাম | হাদীনামা |
| লেখক | ডঃ মোঃ মাইমুল আহসান খাঁন |
| প্রকাশনী | দারুল ইলম |
| আইএসবিএন | 9789849962506 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 240 |
| সংস্করণ | 1st Edition, 2026 |
| বিভাগ | সমাজসেবক ও সংস্কারক |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।