বিলাসিতা থেকে দূরে থাকুন
“আর আমি তাদেরকে পার্থিব জীবনে ব্যাপক ভোগবিলাস দিয়েছিলাম।” [সূরা আল-মুমিনুন: ৩৩]
চাকচিক্য, আড়ম্বর আর অফুরন্ত ভোগবিলাসের নামই হলো ‘বিলাসিতা’। বিলাসিতা এমন এক দুরারোগ্য ব্যাধি, যা জাতিকে নীরবে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কোনো সমাজে যদি এই সর্বনাশা মরণব্যাধি শিকড় গেড়ে বসে, তবে তা তাদের উদ্যম-উদ্দীপনা ও সংকল্পকে গ্রাস করে ফেলে। এর বিপরীতে তাদের মধ্যে সৃষ্টি করে স্থবিরতা, অলসতা, নিষ্ক্রিয়তা আর শৈথিল্য। এই বিলাসিতা মানুষকে শুধু পার্থিব জীবনের প্রতি চরম আসক্তই করে না, বরং এই ক্ষণস্থায়ী জগতের প্রতি এক প্রবল মোহের জন্ম দেয়