হয়েছে কি, গতকাল দিনদুপুরে এক ভদ্রগোছের ভদ্রলোক লক্ষ্মীবাজারের মোড়ে, ব্যস্তসমস্ত হয়ে বুলেট-টুলেট ফুটিয়ে, কিরিচ-চাপাটি ঘুরিয়ে, হকিস্টিক-রামদার কসরত দেখিয়ে এক ডজন পথচারীর যথাসর্বস্ব লুট করেছেন। আশপাশের যারা দৃশ্যটি স্বচক্ষে দেখতে পাবার সৌভাগ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাদের মাঝে ছিলেন একজন সাহিত্যিক, একজন বুদ্ধিজীবী, দুজন সাংবাদিক, তিনজন ছাত্র, একজন ছাত্র নামধারী যুবক, তিনজন গৃহিণী, সতেরোজন জনতা, দুটো দেশি কুকুর, একটি মুখ্যুসুখ্য ছাগল আর অল্প কালো, অল্পবেশি কালো, মিশমিশে কালো মিলিয়ে ছত্রিশটা কাক। এরপর কী হলো?
সে কাহিনি জানতে হলে পড়তে হবে হাসির রাজা কাইজার চৌধুরীর বিল্টুমামা নিয়ে যত গল্প। এই বইয়ে সংকলিত হয়েছে ১১টি গল্প। বিলটুমামা নিয়ে তার আরও গল্প আছে। পরবর্তী সংকলনে এসব গল্পের সমাহার হবে বলে আশা করছি।
| বইয়ের নাম | বিল্টু মামা সমগ্র |
| লেখক | কাইজার চৌধুরী |
| প্রকাশনী | বাংলাপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 264 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বয়স যখন ১২-১৭: গল্প |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।