আঁকাআঁকি
তুমি যখন আঁকবে শেয়াল
এই কথাটা রাখবে খেয়াল
শেয়াল থেকে মুরগিটাকে
একটু দূরে এঁকো-
নইলে শেয়াল মুরগিটাকে
করবে হজম দেখো।
আকাশ এঁকে পায়রা এঁকো
কী সুন্দর লাগবে দেখো!
সেই আকাশে শকুন বা চিল
এঁকো না ভুল করে-
আঁকো যদি ছােঁ মারবেই
পায়রা যাবে মরে।
রাখাল ছেলের বাঁশি এঁকো
কাস্তে হাতে চাষি এঁকো
ভুল করওে এঁকো না ফরে
সড়কি লাঠিয়াল-
আঁকো যদি শূন্য হবে
চাষি ভাতের থাল।
নৌকা বাউল কবি এঁকো
মুক্তিসেনার ছবি এঁকো
লাল-সবুজরে পতাকাটা
ধরিয়ে দিও হাতে-
দেখবে পুরো দেশটা কথা
বলছে তোমার সাথে।
| বইয়ের নাম | জন্মদিনের উপহার |
| লেখক | সারওয়ার-উল-ইসলাম |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 40 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বয়স যখন ১২-১৭: গল্প |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।