কোন অজ্ঞ কী অপবাদ দিল, তাতে বিভ্রান্ত হয়ে কে নির্বোধ কী বলল, রুচিহীনদের মিথ্যা বলাবলিতে কোন মূঢ় কী মনে করল- এসব ভাবলে তুমি কোনও দিনই সেইসব সত্য উচ্চারণ করতে পারবে না, যা শােনার জন্য পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করে। যদি শুদ্ধ হও, অযােগ্যের আস্ফালন ও মিথ্যাচার তােমাকে ঘিরে থাকলেও স্পর্শমাত্র করবে না। তুমি শুনবে পাখির কোরাস, নদীর জলকণ্ঠ ও পাতাপতনের সিম্ফনি। আর, তখনই আড়াল মুছে দেখা দেবে দিগন্তবিস্তারী সেই পথ, যা তােমাকে নিয়ে যাবে এক আশ্চর্য ভ্রমণে, যার আরেক নাম সুন্দর।