আনোয়ার ইব্রাহিম | ইতিহাসের আড়ালে যিনি নিজেই ইতিহাসের স্থপতি | মালয়েশিয়ার আকাশস্পর্শী অগ্রগতির সামনে কেবল যে মাহাথির মোহাম্মদকে দেখি, তাঁর ডান হাতের ক্রাচটাই হচ্ছেন আনোয়ার ইব্রাহিম | বিশ্লেষকদের কেউ কেউ বলেন, মাহাথির নয়, বরং ইব্রাহিম-ই প্রকৃত নায়ক। সময়ের গাইতি ঠেলে মালয় সমাজের সবচেয়ে বিশ্বস্ত এই নেতা মূলত দেশের মানচিত্র পেরিয়ে সব মানুষের জন্য গণতন্ত্রের সৌরভ ছড়াচ্ছেন | তাঁর বিরুদ্ধে আনা সমকামিতার জঘন্য অভিযোগ বারবার প্রতিপক্ষকে দমনের 'ভোঁতা অস্ত্র' হিসেবে প্রমাণিত হয়েছে। বিপ্লবের প্রচলিত ধারণাই ভেঙে দিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে নির্যাতিত নেতা আনোয়ার ইব্রাহিম | প্রচলিত জীবনযাপন, বোধব্যবস্থার প্রতি অবিচল থেকেও কিভাবে তিনি মালয়েশিয়ার সমাজে বিপ্লব ও পরিবর্তন চিন্তার অনুরণন ঘটালেন, তারই অনালোচিত অনালোকিত প্রচ্ছদে আলো ফেলার চেষ্টা করা হয়েছে 'বিপ্লবী আনোয়ার ইব্রাহিম' বইয়ে |
| বইয়ের নাম | বিপ্লবী আনোয়ার ইবরাহিম |
| লেখক | আমিরুল মোমেনীন মানিক |
| প্রকাশনী | গার্ডিয়ান পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9789848254738 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | 1st edition 2020 |
| বিভাগ | আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।