এক অধ্যাপক দম্পতির পরিবার তথা সন্তানদের নিয়েই এই উপন্যাসের কাহিনির সূত্রপাত। একটি কাল্পনিক দেশের বিদ্যমান সমাজ কাঠামো অন্যায়, অনিয়ম, অসত্য, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও স্বজনপ্রীতির এক অভয়ারণ্যে পরিণত হয়েছিল। সমাজের সর্বস্তরে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অপরাপর সকল প্রতিষ্ঠান ও অফিস-আদালতে পর্যন্ত এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য যখন কারো কোনো মাথা ব্যথা ছিল না ঠিক তখনই বাবা-মায়ের অজান্তে তারা সাত ভাই-বোন বড় ভাইয়ের নেতৃত্বে এই ঘুনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন করে “সত্য ও ন্যায় প্রতিষ্ঠাকল্পে” একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগের ধারাবাহিক অর্জনেই পুরো সমাজ, জাতি তথা দেশে আমূল পরিবর্তন সূচিত হয় যার পুরোধায় ছিলেন “জেনÑজি ছাত্রসমাজ”। অতি অল্প সময়ের মধ্যেই গঠনমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নকল্পে গৃহীত পদক্ষেপের মাধ্যমে প্রায় শতভাগ সাফল্য অর্জিত হয়। বিস্তারিত উপন্যাসের পাতায়...