একদিন ব্রুকাস গ্রহ থেকে কয়েকটি বিড়াল পৃথিবীতে আসার চিন্তা করলো।
কারণ কয়েকটি দুষ্টু বিড়াল ব্রুকাস গ্রহটাকে নষ্ট করে ফেলছিলো। তাদের
কারণে ব্রুকাস ধ্বংস হয়ে গেলো কিছুদিন পর। তখন ভালো বিড়ালগুলো
একটি স্পেসশিপে চড়ে পৃথিবীর পথে রওয়ানা দিলো। যখন তারা আসছিলো
তখন তাদের স্পেসশিপ নষ্ট হয়ে গেলো। তখন ছোট্ট একটা গ্রহাণুতে
অবতরণ করলো তারা। তারপর স্পেসশিপ ঠিক করে তারা আবার পৃথিবীর
পথে ছুটলো। কিন্তু কিছুক্ষণ পর তাদের স্পেসশিপ আবার নষ্ট হয়ে গিয়ে
ওয়্যাও ওয়্যাও আওয়াজ শুরু হয়ে গেলো। তারা পৃথিবীতে ছিটকে পড়লো
স্পেসশিপ নিয়ে। তাদের স্পেসশিপ ভেঙ্গে গেলো।
| বইয়ের নাম | বিড়ালের গ্রহ ব্রুকাস |
| লেখক | তাসনিম ঐশী |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | সায়েন্স ফিকশন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।