ইয়ের ফ্ল্যাপের লেখা ভালোবাসার মানুষের মৃত্যুতে আরিয়ান দিশেহারা হয়ে গেল। শোক সহ্য করতে না পেরে সে যখন সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীই ছেড়ে যাওয়ার তখন বিজ্ঞানী শিহাব উদ্দিন জানালেন অন্য ইউনিভার্স কানেক্ট করার যন্ত্র আবিষ্কার করেছেন তিনি। সেখানে হুবহু আমাদের মতোই একই পরিচয়ের মানুষ আছে। এমন হতে পারে সেখানে মারা যায়নি তার ভালোবাসার মানুষ আনিলা। আরিয়ান চাইলে প্যারালাল ইউনিভার্সে গিয়ে খুঁজে দেখতে পারে আনিলাকে। নতুন আশার আলো দেখতে পেয়ে বিজ্ঞানীর যন্ত্রে চেপে অন্য জগতে হাজির হলো আরিয়ান। সেখানে সে পেয়েও গেল আনিলাকে,হুবহু তারই আনিলা। আরিয়ান সেই আনিলাকে তার জগতে নিয়ে আসার চেষ্টা করতে লাগল। কিন্তু সেই জগতে কিছু জিনিস তার জগতের মতো না। ছোট কিছু ঘটনার বাটারফ্ল্যাই ইফেক্টে সেখানে বদল হয়ে গেছে বড় কিছু জিনিসের। সেই জগতে তৈরি হয়েছে মহা ক্ষমতাধর কোম্পানী ওয়াই আর আছে আরাকটা আরিয়ান,তারই মতো। এইসব বাঁধা টপকে আরিয়ান কি অন্য ইউনিভার্স থেকে নিয়ে আসতে পারবে আনিলাকে তার ইউনিভার্সে? কি রহস্য অপেক্ষা করছে সেখানে তার জন্য?
ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে ট্রেনের কেবিনে আটকা পড়েছে অনিন্দ্যসুন্দর মেয়ে বর্ষা। ট্রেনের ওই কেবিনে আটকে গেছে সময়,তৈরি হয়েছে টাইম লুপ। সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল,খুন হয়ে গেল বর্ষার বাবা পুলিশের এডিশনাল আইজি। রিফাত রানা ছুটল কোয়ান্টাম মেকানিক্সের প্রফেসর রায়হানের কাছে। এই টাইম লুপ থেকে কি মুক্তি মিলবে আর কখনো? বর্ষার বাবাকে কি ফিরে পাওয়া যাবে? বর্ষা কি মনে রাখবে রানাকে?
নিরবচ্ছিন্ন গবেষণার জন্য একদল বিজ্ঞানীকে মঙ্গলে পাঠানো হয়েছিল। মঙ্গলে গিয়ে সেই বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে (AI) বিস্ময়কর অগ্রগতি সাধন করেন। পৃথিবীতে ব্যবহার করা এআই থেকেও অনেক শক্তিশালী এআই তৈরি করেন তারা। কিন্তু খামখেয়ালি বিজ্ঞানী ড. লীরয় ক্রমেই অপ্রতিরোধ্য আর অনিয়ন্ত্রিত হয়ে ওঠার পর মঙ্গলের ওপর থেকে পৃথিবীর নিয়ন্ত্রণ চলে যায়। সেটা ফিরে পেতে পৃথিবীর কাউন্সিলররা মঙ্গলে অভিযানের পরিকল্পনা করেন। কিন্তু কে যাবে সেই প্রায় অসম্ভব কাজ করতে?
অল্প বয়সে বাবা-মা হারানো টিটন মানুষ হয়েছে অরফানেজ হাউজে। বড় হয়ে এআই প্রোগ্রামার হওয়া টিটন সাদাসিধে জীবনে কাটাতে থাকে। ভুলে যায় তার দুঃখিনী মা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন লাল গ্রহ মঙ্গলে গিয়ে বিজ্ঞানী বাবার মৃত্যুর কারণ জানতে হবে। তারপর একদিন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একের পর এক রহস্যময় ঘটনা তাকে টেনে নিয়ে যায় তার অদৃষ্টের দিকে। পরিচয় হয় মায়াবতী রিয়ানা আর তার বাবা ইকিরাসের সাথে। পৃথিবীর গভর্নরের অনুরোধে সে মঙ্গল অভিযানে বের হয়। সেখানে তার জন্য অপেক্ষা করছিল অবিশ্বাস্য অনেক চমক।
মঙ্গলে গিয়ে টিটন মুখোমুখি হলো প্রবল ক্ষমতাধর এআই-এর চূড়ান্ত শক্তিশালী রূপের সাথে। কে বন্ধু আর কে শত্রু সেটা চেনাও মুশকিল। তাকে সাহায্য করতে এগিয়ে এলো ‘ওয়াই’, তার বাবার তৈরি আশ্চর্য আংটি, আ টাইম ট্রাভেলার রিং।মানবজাতির টিকে থাকার লড়াইয়ে কে জিতবে শেষ পর্যন্ত?