আম্মু।
'বলো।'
'আমাকে কি কেউ হাতেখড়ি দিয়েছেন?'
বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদ শীতকালীন ছুটিতে বাড়ি এসে এক সকালে মায়ের কাছে জানতে চাইল। নাস্তার টেবিলে ছেলের মুখে এমন প্রশ্ন শুনে আয়শা বেগম ফিরে গেলেন অতীতের দিনটিতে। মনের আঙিনায় জেগে উঠল স্মৃতিময় সে দিনটি। বেলা তখন সকাল এবং দুপুরের মাঝখানে। রাশেদের বাবা বাজার থেকে ফিরে এসে ঘরের দরজায় দাঁড়িয়ে স্ত্রীকে বললেন, 'পণ্ডিত মশাইয়ের সাথে দেখা করে এসেছি। তিনি ছেলেকে নিয়ে আজ বিকেলে যেতে বলেছেন।'
'বিকেলে কেন? যে কোনোদিন সকালে গেলে ভালো হয় না?' 'এ কাজে আজ বিকেলটাই নাকি শুভ। তুমি রান্না শেষ করো। আমি নাকি শুত জমির ফসল দেখে আসি।'
'আমিও কিন্তু যাব।'