"বিশ শতক বাঙালি জীবনে অপার বিস্ময়ের কাল; ঐতিহ্য-অন্বেষণ, বুদ্ধির মুক্তি এবং চিন্তার বিস্তার সকল দিক থেকেই বাঙালি এ কালপর্বে যেন বিশ্বনাগরিক হয়ে ওঠে। ‘বিশ শতকের বাঙালি মনীষা’ গ্রন্থে শিল্প-সাহিত্য-সংস্কৃতি জগতের এমন কয়েকজন পুরোধা ব্যক্তির চিন্তা-মনন ও চিত্তের স্বরূপ অন্বেষণ করা হয়েছে। তাতে বিশ শতকের বাঙালি মনীষার সামগ্রিক পরিচয় মিলবে না বটে, তবে তার মূল প্রবণতাটা ধরা যাবে।
বইটি এমন একজন অনুসন্ধিৎসু ও চিন্তাশীল লেখকের মননজাত, যাঁর গ্রন্থরাজি বাংলার সারস্বত- সমাজে সাড়া ফেলেছে। সে ধারাবাহিকতায় বলতে দ্বিধা নেই যে, এ বইটিও পাঠকের চিন্তা ও কৌতূহল নিবৃত্তিতে বিশেষ সহায়ক হবে।"
| বইয়ের নাম | বিশ শতকের বাঙালি মনীষা |
| লেখক | এম আবদুল আলীম |
| প্রকাশনী | তাম্রলিপি |
| আইএসবিএন | 9789849843085 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | জীবনী সংকলন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।