তোমার অন্তর্লীনে বুকের গভীরে নিষাদ জমে জমে
কখন তৈরি হয়েছে বিষাদের এক গোপন খনি
তুমি তা নিজেই জানো না প্রিয়তমা
তুমি বোঝোও না মনপোড়ার এ কাহিনী!
শরতের আকাশে তুমি তখন উড়ছিলে আনন্দরথে
ঘুরছিলাম আমি উদাসী-বাউল-চকোর পথে পথে
চোখের তলে জলের নাচন
বুঝিনি এ বরাভয়ে হবে তুমি আপন
স্নিগ্ধ হেমন্তের শিশির-কণায় প্রথম আলোর ঝলকানি