আধিপত্য। জাতঘরের বারান্দায় দিবারাত্র সমভাবে আগুন জ্বলিত। শুকন কাষ্ঠের আগুন দাউ দাউ করিয়া জ্বলিতেছে। ... বারান্দার এক পার্শ্বে চাটাই দ্বারা ঘিরিয়া দিবারাত্র কোরান শরীফ পাঠ...।
জন্মের পরক্ষণেই সাতবার আজান...। প্রত্যেকের মনে বিশ্বাস যে আজানের আওয়াজ যতদূর বাতাসে লইয়া যায়,... ততদূর ভূত-প্রেত, দেও-দৈত্য, দানো, জেন-পরি অধিকন্তু শয়তান থাকিতে পারে না। ইহার পরেও বাড়ির সীমানার মধ্যে উচ্চ বংশখণ্ডে গরুর মাথা, মুড়া ঝাটা, বাড়ন বাঁধিয়া রাখা হইয়াছিল। জাতঘরের দরওয়াজার এক পার্শ্বে গরুর মাথা, গোহাড় কাঁটা, কুমড়ার ডাটা সহ পাতা কপাটের গায়ে চৌকাঠের সঙ্গে বাঁধিয়া দেওয়া হইয়াছিল।
(পৃঃ ৯৭)... পাঁচদিন গত হইল ষষ্ঠীর রাত্র। ...সেই রাত্রে ঘর-দ্বার বন্ধ হওয়ার পূর্বে-ভাল কলম, দোত, কালি, সাদা কাগজ, একখানা কলম, ...এই কয়েকটা জিনিস অগ্রে যত্নপূর্বক এক পাত্রে করিয়া অন্য কোন স্থানে রাখা হয়। তাহার পর (সরস্বতীর বিদ্যার) ঢোল তবলা সেতার বেহালা তাস পাশা দাবা লাঠি শুড়কী তরবার, ইত্যাদি শিশুর শিয়রে রাখিয়া দেওয়া হয়। সকল বিদ্যায় শিশু পারদর্শিতা লাভ করিবে- ইহাই আশা।” (পৃঃ ৯৮)