“বিশ্বের সেরা রহস্য উপন্যাস : ১ প্লেইন মার্ডার” বইটির সম্পর্কে কিছু কথা:ইংরেজি সাহিত্যের লেখক সি এস ফরেস্টারের রহস্যময়তায় পরিপূর্ণ ‘প্লেইন মার্ডার’ উপন্যাসটি পাঠক সমাজকে যথার্থভাবে আলােড়িত করতে সক্ষম হয়েছিল। এক ব্যক্তির স্ত্রী হত্যার পরিকল্পনাকে উপজীব্য করে বিন্যাসিত হয়েছে এ উপন্যাসের কাঠামাে। রহস্যময়তার হাতছানিতে আপ্লুত হয়ে পাঠককে পাঠ করতে হয় পাতার পর পাতা। ঘােরলাগা এক স্বপ্নচারীর মতাে এ উপন্যাসের পাঠককে খুঁজে বেড়াতে হয় রহস্যের নিগূঢ়। বাংলায় অনূদিত গ্রন্থটি নিঃসন্দেহে ইংরেজি ভাষার পাঠকদের মতাে বাঙালি পাঠকদের মনেও যথার্থ অনুভূতি সঞ্চারণে সক্ষম হবে বলে আশা করি।