হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা (সাহাবীরা) রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট (বসা) ছিলাম; এমন সময় ধন্ধবে সাদা কাপড় পরিহিত ও কাল কুচকুচে চুলবিশিষ্ট একজন লোক আমাদের নিকট উপস্থিত হলেন। তার মধ্যে (আগন্তুকের মত) ভ্রমণ করে আসার কোন চিহ্নও দেখা যাচ্ছিল না, অথচ আমাদের মধ্যে কেউ তাঁকে চিনতেও পারছিল না। (স্থানীয় হলে আমরা তাঁকে অবশ্যই চিনতাম।) এমনকি তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বসে পড়লেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দু' হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে এবং দু' হাত তাঁর দু' উরুর উপর রেখে বললেন, হে মুহাম্মাদ! আমাকে ইসলাম সম্পর্কে বলুন- (ইসলাম কি?) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর প্রদান করলেন: আল্লাহ্ তা'আলা ব্যতীত কোন মা'বুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর রাসূল